চট্টগ্রাম নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষায় যত্রতত্র পোস্টার লাগানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
রোববার (১৬ আগস্ট) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৩-এর নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীনভাবে পোস্টার লাগিয়ে নগরীর সৌন্দর্য বিনষ্ট করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্তদের অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মুচলেকা নেওয়া হয়েছে।
চসিক সূত্র জানায়, অভিযানের পর সংশ্লিষ্টদের কেউ কেউ নিজেদের লাগানো পোস্টার অপসারণ করছেন। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে লাগানো পোস্টার অপসারণে চসিকের নিজস্ব কর্মীরাও কাজ করছেন।
নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে অনুমোদনহীনভাবে যত্রতত্র পোস্টার না লাগানোর আহ্বান জানিয়েছে চসিক। একই সঙ্গে পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে নগরবাসীকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে।