‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ এবং ‘পরিচ্ছন্ন শহর, সবুজ নগর; প্রফুল্ল মন, সুস্থ জীবন’Ñএই মূলমন্ত্রকে সামনে রেখে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলাজুড়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। চট্টগ্রাম জুড়ে ৩,৩০০-এরও বেশি সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে এ অভিযান পরিচালিত হচ্ছে।
সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সার্বিক নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কাজির দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব এবং রেডিসন বøু প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজে এসে শেষ হয়। এরপর কোর্ট হিলে জেলা প্রশাসকের কার্যালয়ের আঙিনা, আইনজীবী ভবন হয়ে কার্যালয়ের ছাদ পর্যন্ত সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেনÑ
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, পুলিশ সুপার মো. মাসুদ আলম। এছাড়াও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবেশবাদী এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ কর্মসূচিতে স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এ পর্যন্ত জেলাজুড়ে মোট ৩৩০০টিরও বেশি ভবনকে এই অভিযানের আওতায় আনা হয়েছে। এর মধ্যে রয়েছে : সরকারি ১৩১টি দপ্তরের ৪১৬টি ভবন, ৮টি আবাসিক এলাকার ১০৮টি ভবন, উপজেলা পর্যায়ের ৪০৬টি ভবন ও ২,২৯৫টি বিদ্যালয়। তিনি জানান, ভবনগুলোর ছাদ ও আঙিনায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম মাসব্যাপী অব্যাহত থাকবে। অভিযানের স্বচ্ছতা ও ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিদিন এবং প্রতি শনিবার সংগৃহীত বর্জ্যের পরিমাণ এবং ভবনের পরিচ্ছন্নতার পূর্বাপর চিত্র সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমান গেøাবালাইজেশনের যুগে বিশ্বমঞ্চে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবর্তনশীল নতুন বাংলাদেশকে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো মাসজুড়ে পরিচ্ছন্নতার এই ধারা বজায় রাখতে কঠোর মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।