শহীদ ওয়াসিম আকরামকে শ্রদ্ধা জানালেন ইশরাক-নাছির

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বুধবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের…

এইচএসসির আন্দোলনে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিছু মহল সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। চলমান ছাত্র আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারকে বিব্রত করতে চায় কিছু মহল। তারা মূলত ঘোলা…

মাত্র ৭ মিনিটে চূর্ণবিচূর্ণ ইংল্যান্ড, টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও হার মানেনি আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজের দুর্দান্ত সমতাসূচক গোলের তিন মিনিট পরই লাউতারো মার্তিনেজের হেডে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ সাত মিনিটে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ২-১ ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল…

চট্টগ্রামে শিক্ষার্থীদের দ্বিতীয় দিনের বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

এইচএসসি পরীক্ষা নিয়ে ক্ষোভের জেরে চট্টগ্রামে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। বুধবার (১৫ জুলাই) দুপুর ৩টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পরীক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা ‘দফা…

ডেভিড ইমনকে ধরতে পুলিশের বিশেষ অভিযান, হামলার ঘটনায় গ্রেপ্তার ৮

চট্টগ্রামে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)…

দুর্নীতির অভিযোগে চসিকের দুই চালকের বিরুদ্ধে তদন্ত, বদলির নির্দেশ

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দুই গাড়িচালকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাদের সাগরিকা শাখা থেকে দামপাড়া (পুল) শাখায় সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) চসিক কর্তৃপক্ষ জানায়, সচিবালয় বিভাগের সাধারণ শাখা থেকে গত…

জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুবদলের ত্রাণ বিতরণ

সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের শোলকবহর এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবদল। গত সোমবার মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুব সংগঠক আলিফ উদ্দিন রুবেলের নেতৃত্বে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে পানিবন্দী ও নিম্নআয়ের মানুষের…

বাঁশখালী ও সাতকানিয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ, পুনর্বাসনে জোর

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বুধবার (১৫ জুলাই) তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুই হাজারের বেশি বন্যাদুর্গত পরিবারের মাঝে…

জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিষ্কার করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও জোরদার করতে নগরীর প্রায় ৮০০টি নালা পর্যায়ক্রমে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে পানি দ্রুত নিষ্কাশন নিশ্চিত করতে নালা থেকে জমে থাকা পলি, মাটি, প্লাস্টিক ও…

আনোয়ারায় ডেইরি ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম চট্টগ্রামের আনোয়ারায় একটি ডেইরি ফার্মে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি ছোরা, তালা কাটার সরঞ্জাম এবং একটি লোহার রড উদ্ধার করা…