মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশের সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর অলংকার মোড়ে চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের কার্যালয়ে ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

চট্টগ্রাম জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রোহানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি মো. সাইফুল ইসলাম।

মশিউর রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যের সংকট শুধুমাত্র মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো জাতির সংকট। এই সংকট মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি নজরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন ইকু, বন্দর শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম মনির, মো. মাসুক মিয়া এবং ছাত্র ফোরামের সভাপতি নেয়ামত উল্লাহ সাদেকসহ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং এর প্রভাবে বাংলাদেশের সম্ভাব্য সংকট মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করা হয়।