জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন-এর নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তাদের স্মৃতির প্রতি নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং তাদের স্মৃতি যথাযোগ্য মর্যাদায় সংরক্ষণে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।