নন্দুমলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী মেম্বার পদে প্রার্থী হিসেবে আসমা আওয়ারের প্রার্থিতা ঘোষণা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ২নং নন্দুমলা শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন সমাজসেবী আসমা আওয়ার

তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নির্বাচিত হলে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, বয়স্ক ও অসহায় মানুষের কল্যাণ, যুবসমাজের উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ লক্ষেউপ আসমা আওয়ার বলেন, “আমি মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণ আমাকে নির্বাচিত করলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। আমার লক্ষ্য হবে সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে একটি উন্নত, নিরাপদ ও সেবামুখী ইউনিয়ন গড়ে তোলা।”

তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ভোটার, শুভানুধ্যায়ী ও সচেতন নাগরিকদের দোয়া, সহযোগিতা এবং সমর্থন কামনা করেছেন।