মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি পরীক্ষা যুদ্ধ সমাপ্ত ফলাফলের অপেক্ষায় সহস্রাধিক তরুণ তরুণী

মহাদেবপুরে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজার নিয়োজিত করণ পরীক্ষা যুদ্ধ সমাপ্ত হয়েছে ,এখন ফলাফলের জন্য অপেক্ষার প্রহর গুনছেন সহস্রাধিক তরুণ তরুণী। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত দেশব্যাপী ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে যে শুমারি অনুষ্ঠিত হবে সে উদ্দেশ্যে মহাদেবপুর উপজেলায় আবেদনের জন্য প্রচার করা হলে ১০ ইউনিয়নে ১শত ১৯ জন তথ্য সংগ্রহকারী (সংরক্ষিত ১৩ জন )এবং সুপারভাইজার ১১ জন (সংরক্ষিত ১জন) পদের বিপরীতে মোট ১ হাজার ২ শত ৯৪ টি আবেদন পড়ে। এরমধ্যে মাহাদেবপুর সদর ইউনিয়নে ২ শত ১৫ জন তথ্য সংগ্রহকারী ৩২ জন সুপারভাইজার, হাঁতুর ইউনিয়নে ৯১ জন তথ্য সংগ্রহকারী ১৩ জন সুপারভাইজার ,খাজুর ইউনিয়নে ১শত ৪৩ জন তথ্য সংগ্রহকারী ১৭ জন সুপারভাইজার, চান্দাস ইউনিয়নে ৯৪ জন তথ্য সংগ্রহকারী ২০ জন সুপারভাইজার , উত্তর গ্রাম ইউনিয়নে ১ শত ৩২ জন তথ্য সংগ্রহকারী ২১ জন সুপারভাইজার, সফাপুর ইউনিয়নে ১শত ৪ জন তথ্য সংগ্রহকারী ১২ জন সুপারভাইজার, ভীমপুর ইউনিয়নে ৮৯ জন তথ্য সংগ্রহকারী ১১ জন সুপারভাইজার , চেরাগপুর ইউনিয়নে ৭১ জন তথ্য সংগ্রহকারী ১৪ জন সুপারভাইজার, এনায়েতপুর ইউনিয়নে ১ শত ২৮

জন তথ্য সংগ্রহকারী ১৩ জন সুপারভাইজার এবং রাইগা ইউনিয়নে ৬৬ জন তথ্য সংগ্রহকারী ৮ জন সুপারভাইজার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োজিত করণ এর লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রচারের শুরু থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত দিন সমানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মহাদেবপুর উপজেলা সমাজসেবা অফিস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ। অপরদিকে সহস্রাধিক তরুণ তরুণী অপেক্ষার প্রহর গুনছে তাদের কাঙ্খিত পদে নিয়োজিত হবার জন্য।