গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-০২ (পূবাইল) এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গাজীপুর-০৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার এর উপস্থিতিতে এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন আজ (১৮ জুলাই )শনিবার অনুষ্ঠিত হয়েছে।
, পূবাইল অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ, ফুটপাত নির্মাণ এবং রাস্তা প্রশস্তকরণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজ গেইট পর্যন্ত রাস্তা উন্নয়ন, পূবাইল থানা সড়ক থেকে নৈপাড়া সড়ক পর্যন্ত রাস্তা নির্মাণ, বিন্দান স্কুল সড়ক, হারবাইদ এলাকার বিভিন্ন সড়ক উন্নয়ন এবং কালু মার্কেট ও কলের বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজ। গাজীপুর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে। পাশাপাশি দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে স্থানীয় জনগণের যাতায়াত ব্যবস্থা সহজতর হবে।
স্থানীয় বাসিন্দারা উন্নয়ন কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হলে এলাকার জলাবদ্ধতা কমবে এবং যান চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে। আগামী নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পূবাইল অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় উপস্থিত ছিলেন, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির সিকদার বকুল সাধারণ সম্পাদক হারুন অর রশীদ সরকার।সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার,সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকি,পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূইয়া,পূবাইল থানা মহিলা দলের সভাপতি শামীমা আক্তার সহ পূবাইল থানা বিএনপির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।