বাগেরহাটের মোড়েলগঞ্জে চাটনি-ব্যবসায়ীর বসতবাড়ির প্রায় ২৫ টি শিরিজ গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছেন।
জানাগেছে, উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ভরলাখন্ড গ্রামের বাসিন্দা এরশাদ ফরাজীর ছেলে জিসান ফরাজী ঘটনারদিন গত বৃহস্পতিবার স্ব-পরিবারে খুলনা অবস্থান করছিলেন এ সময় প্রতিবেশী চাচাতো ভাই মো. রোকা ফরাজী ৭/৮ জনের একটি দল এসে কাউকে কিছু না জানিয়ে গাছের মাথা কেটে দেয়। এতে ওই চাটনি-ব্যবসায়ীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়েছে। এ বিষয়ে মো. জিসান ফরাজী বলেন, আমার চাচাতো ভাই রোকা ফরাজী আমার বসতবাড়ির ২৫টি শিরিজ গাছের মাথা কেটে দেয়। আমি জানতে পেয়ে বাড়িতে এসে তাকে জিজ্ঞাস করা হলে তিনি এড়িয়ে যান এবং বর্তমানে ভয়ভীতি প্রদর্শন করছে । এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষতিস্বাধন হয়েছে। আমি খুলনা একটি ছোট ব্যবসা করে সংসার চালাই । আমি এতিম বলে আমার ওপর অন্যায় করছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই। এ সময় চাচা মো. মিজান হাওলাদার, মো. আসাদুল ফরাজী, ফুফু তাসলিমা বেগম বলেন, গাছের সাথে এ কেমন শত্রুতা !গাছগুলো আর ঘুরে দাড়াতে পারবে না। জিসান ফরাজীর ওপর অন্যায় করেছে। আমরা স্থানীয়রা এরকম ঘটনার তীব্র নিন্দা জানাই। এ বিষয়ে রোকা ফরাজী বলেন, আমার জমিতে জিসানের গাছের ঠাল পড়ছে তাই আমি গাছের ডাল কেটে দিয়েছি। #