মোরেলগঞ্জে শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

বাগেরহাটের মোরেলগঞ্জে শতাধিক ফলন্ত কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে, চিংড়াখালী গ্রামে (১৩ জুলাই সোমবার) সকালে।
জানাগেছে, মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল খান ফারুক জোমাদ্দারের কাছ থেকে ৪ বছরের জন্য ৩৫ হাজার টাকায় জমি (বর্গা) নিয়েছেন। তারই জের ধরে একই এলাকার সেলিম ফকিরের লোকজন নিয়ে এসে দিনমজুর কৃষক বাবুল খানের কলাক্ষেতে গিয়ে শতাধিক ফলন্ত কলাগাছ কেটে বীর দর্পে চলে যায়। এতে কৃষক বাবুল খানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিস্বাধন হয়েছে বলে দাবি করেন।

এ বিষয়ে কৃষক মো. বাবুল খান বলেন, আমার ফুফাতো ভাই ফারুক জোমাদ্দারের কাছ থেকে ৪ বছরের জন্য জমি নিয়ে ধার দেনা করে কলাগাছ রোপন করেছি। মানুষ কিভাবে ফলন্ত কলাগাছ কেটে ফেলে। আমি কলা বিক্রি করে ১ মেয়ে ১ ছেলে সহ পরিবারের ৪ জনের সংসার চলে। আমি পথে বসে গেছি। কিভাবে লোক পরিশোধ করবো। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই। সেলিম ফকির তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, আমিও ৭ বছরের জমি বর্গা নিয়েছিলাম। আমার কলা আমি কেটে নিয়েছি মাত্রা। এতে বাবুল খানের কোন ক্ষতি হয়নি। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।