গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে
মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালায় সদর থানা পুলিশ। এসময় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। অভিযান চলাকালে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবু নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়
১৫/০৭/২০২৬ইং