জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, ও মানবিক চেতনার ব্যাপক প্রসার ঘটানোর লক্ষ্যে সরকার ঘোষিত নজরুল বর্ষ (২০২৬-২৭) উপলক্ষে বাঁশখালীতে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে| বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরন| প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল মাদ্রাসা ও সংগীত একাডেমীর শিক্ষার্থীরা অংশগ্রহন করেন| তিনদিন ব্যাপি আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. জহিরুল ইসলাম| তিনি বলেন- জাতীয় কবি নজরুল ইসলাম উপন্যাস, কবিতা ও গানে প্রেম, দ্রোহ ও সাম্যের কথা ফুটে উঠেছে | তাহার সাহিত্যকর্ম শুধুমাত্র এদেশে নয়, বিশ্বব্যাপি গবেষণা হয়| বিদ্রোহী কবি নজরুলের সাহিত্য জুলাই অভ্যুত্থানসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে প্রেরণা শক্তি হিসেবে কাজ করেছে| আমাদেরকে ও প্রজন্মকে নজরুল সাহিত্য চর্চায় মনোনিবেশ করতে হবে|
বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. রহুল আমিন বলেন- জাতীয় কবি নজরুল ইসলামের সৃষ্টি ও স্মৃতি আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সরকার উদ্যোগ নিয়েছে| তারই অংশ হিসেবে উপজেলা পর্যায়ে নজরুল-গবেষক, কবি-সাহিত্যিক ও শিল্পীদের একত্রিত করার চেষ্টা করেছি| কবি নজরুল আমাদের প্রেরণার উৎস| ওনার অনবদ্য সাহিত্যকর্ম আমাদের জীবনে ধারণ ও লালন করতে হবে|
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসাইন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: শওকতুজ্জামান, কবি ও নজরুল গবেষক কমরুদ্দিন আহমদ, কবি ও উপন্যাসিক আরকানুল ইসলাম, প্রাবন্ধিক ইলিয়াস বাবর প্রমুখ| আলোচনা সভা শেষে রচনা, বিতর্ক , নৃত্য, সংগীত প্রতিাযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ|