কবিগুরুর ছোটদের কবিতা “ইচ্ছামতী” র নামেই বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম’র শিশুবিভাগের বাচিকমূল্যায়ন অনুষ্ঠানের নাম রাখা হয় ইচ্ছামতী| যেখানে কোর্স চলাকালীন শিশুদের প্রায়োগিক দিক কতটুকু সুদৃঢ় তা যাচাই করে নেওয়ার প্লাটফরম| গত ৩ জুলাই শুক্রবার সকাল দশটায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম গ্যালারী হলে ইচ্ছামতী আয়োজন করা হয়| এতে শিশুবিভাগের শিক্ষার্থীদের পরিবেশনার মূল্যায়নে ছিলেন আবৃত্তিশিল্পী ঊর্মি বড়ুয়া, শ্রাবণী বড়ুয়া, ঋত্বিকা নন্দী| প্রায় দু’ঘন্টারও অধিক এ আয়োজনে উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী অংকিতা ভট্টাচার্য ও লগ্ন বড়ুয়া| শুভেচ্ছা বক্তব্য রাখেন আবৃত্তিশিল্পী শর্মিলা বড়ুয়া| এছাড়াও ইচ্ছামতীর এক অভিন্ন অনুপ্রেরণা নিয়ে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল ও প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল| এসময় শিশুদের অভিভাবক ছাড়াও বোধন আবৃত্তি পরিষদের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সংগীতা কর চৌধুরী, শংকর প্রসাদ নাথ, শান্তা সেনগুপ্তা, মলিনা মজুমদার, ইভান পাল, সুচিত্রা ˆবদ্য প্রমুখ| এবারের আয়োজনে অংশগ্রহণ করেন শিশুশিক্ষার্থী ˆনঋতি দেব আর্যা, দিয়া দাশ, ফারিসতা আমান,সৌপ্তিক বড়ুয়া, তপস্যা দেবী, .ইউশারা ইবরাত, উমা দে, সারথি শ্রেষ্ঠ সরকার, অদ্রি বড়ুয়া, ঐত্রী মজুমদার তুলতল, ঋদ্ধিমান সাহা, কৃষ দে, ঋগবেদিতা চৌধুরী, ঋষিকা চৌধুরী, অনুদীপ নাথ, অপ্সরা বিপ্লব জুহি, ¯^স্তিক বড়ুয়া পৃথিবী, চিরন্তনী চৌধুরী, মৃন্ময়ী চক্রবর্তী, প্রিয়ন্ময় চৌধুরী, রিতজিৎ বড়ুয়া, অঙ্কুশ দে, কৌশানি দাশ, অদ্বৈত দাস শ্রেয়ান, আবরার ফাইয়াজ, অনুশ্রী দাস, তাসনিয়া জাহান, রিয়ান বড়ুয়া আয়ান, পূর্ণতা বড়ুয়া, আর্য তালুকদার, অস্মিতা বড়ুয়া , শায়ন রায়, অরিত্র দাশগুপ্ত, রূপরেখা দাশ, সুমিত্র বড়ুয়া, নাশিতা রাইনা, ঈশান চৌধুরী, আবৃত চৌধুরী, জান্নাতুল মাওয়া মেহেরুন, অভ্র বড়ুয়া, ত্রিদিব নাথ, কৃষ্টি বড়ুয়া, অনুরাধা পাল, রাজবীর শর্মা, নির্ঝর বড়ুয়া সোপাক, সৌভিক বড়ুয়া, অরুনেশ দাশ, ঋষভ দে, শাশ্বত বড়ুয়া, কুলদীপ নাথ, প্রিহান বড়ুয়া, মৌপিয়া নাথ, ধীরাজ সরকার, অরিত্রী বড়ুয়া, অর্জুন তালুকদার|