দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির অঙ্গীকার: এনামুল হক

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার| দুর্যোগ-দুর্বিপাকের সময়ে রাজনৈতিক পরিচয় নয়, মানুষের প্রয়োজনই সবচেয়ে বেশি গুরুত্ব পায়| গত শনিবার (৪ জুলাই) দুপুরে পটিয়া পৌরসভা চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন|
এনামুল হক এনাম বলেন, মানবিক সহায়তা ও উন্নয়নকে সমš^য় করেই পটিয়াকে এগিয়ে নেওয়া হবে| সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের সময়ে পটিয়ার মানুষের জন্য একটি নির্ভরতার জায়গা ˆতরি করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন|
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও আবদুল মাবুদ, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মিসকাত আহমেদ, পটিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, মামুনুর রশীদ, এস এম রেজা রিপন প্রমুখ|