শরীয়তপুরে রিপ্রেজেন্টেটিভদের সারাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করেছে সংগঠনটি।
পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০ ঘটিকায় শরীয়তপুর সদর হাসপাতাল রোডে মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।
শরীয়তপুরে মানববন্ধনের আয়োজন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া), শরীয়তপুর জেলা শাখা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকার আদায়ে আমরা সবাই একসাথে, দালাল নয়; মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এ দেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হবে।
আয়োজকেরা জানান, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন ধরনের হয়রানি বন্ধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।