মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা এবং পৌর বিএনপি। বুধবার (১লা মে) সকাল ১০টায় শ্রমিক দলের অফিস থেকে শুরু হয়ে র্যালিটি বাজার প্রদক্ষিণ শেষে স্বরূপকাঠি বিএনপি’র মূল কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান বক্তা ও অতিথিরা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ বেতন অবকাঠামো নির্ধারণের জোর দাবি জানান। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন
আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনী সৈকত, সাবেক সদস্য সচিব, উপজেলা বিএনপি। শফিকুল ইসলাম ফরিদ, সাবেক মেয়র, স্বরূপকাঠি পৌরসভা ও সাবেক সভাপতি, পৌর বিএনপি। নাসির উদ্দিন তালুকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা বিএনপি। মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক, স্বরূপকাঠি পৌর বিএনপি।
শেলিম মিয়া, সভাপতি, উপজেলা শ্রমিক দল। আলাউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখে শ্রমিক শ্রেণি, অথচ আজ তারাই সবচেয়ে বেশি অবহেলিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে শ্রমিকদের জীবনমান উন্নয়নে নতুন বেতন কাঠামো ঘোষণা এখন সময়ের দাবি। সভায় উপজেলা ও পৌর বিএনপি এবং শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।