মিরপুরে ১০ নম্বর মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু ঘিরে আতঙ্ক

রাজধানীর মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে এ দুই স্থানে গেছে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ মোস্তাক সরকার আগামীর সময়কে বলেছেন, আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এটা বোমা কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমাদের লোকজন কাজ করছে। পরে বিস্তারিত জানানো হবে।