উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।