পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের পূবাইলের ইছালী এলাকায় অবস্থিত Fiona Luxury Resort–এ প্রতি বছরের মতো এবারও ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বাসিন্দা এবং অসংখ্য রোজাদার অংশ নেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। রিসোর্টের ম্যানেজার রাসেল ভাই বলেন, “পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও ফজিলত উপলব্ধি করে প্রতি বছরের মতো এবারও আমরা ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রোজাদাররা অংশ নিয়েছেন। ভবিষ্যতেও আমরা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখতে চাই।” অনুষ্ঠানে আগত অতিথিরা আয়োজকদের এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।