চট্টগ্রাম নগরের পুলিশ অফিসার্স ক্লাবে জাঁকজমকপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটির ১১তম ইনস্টলেশন সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬–২০২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে ২০২৬–২০২৭ রোটারি বর্ষের ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান নুসরাত জাহান (পিএইচএফ) সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারিয়ান তাকওয়া সিদ্দিকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিডিজি আবদুল আহাদ (পিএইচএফ), বি.এম., এমডি, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর, রিপসা। বিশেষ অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ফেরদৌস আরা বেগম (পিএইচএফ), সিনিয়র কো-অর্ডিনেটর–টিআরএফ, রিপসা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট (আইপিপি) রোটারিয়ান তাহিয়া কবির, রোটারিয়ান পিপি ক্যাপ্টেন আতাউর রহমান (পিএইচএফ), রোটারিয়ান পিপি নজরুল ইসলাম, রোটারিয়ান মোনতাকা জামান কাপ্পি (এমপিএইচএফ), প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. মজিবুল মাওলা, অনারারি মেম্বার রোটারিয়ান আরিফুল ইসলাম, চার্টার মেম্বার রোটারিয়ান পিপি তাহমিনা খান জামান (পিএইচএফ), রোটারিয়ান সেলিনা রহমান, ক্লাব জিএসআর রোটারিয়ান সাইদুল ইসলাম বাবুসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে রিপসা টিমের সদস্য এবং ডিস্ট্রিক্টের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মাধ্যমে রোটারি ক্লাব অব চিটাগং মেরিন সিটি মানবসেবা, নৈতিক নেতৃত্ব, সৌহার্দ্য ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ ইনস্টলেশন সিরিমনি সফলভাবে সম্পন্ন হয়।