মধুপুরে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে জ্বালানি বিক্রি নিষিদ্ধ

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেলে ফুয়েল কার্ড ছাড়া মোটরসাইকেলে পেট্রোল ও অকটেন সরবরাহ ও বিক্রি নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তা, দুর্ঘটনা প্রতিরোধে এবং জ্বালানি বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে।

সম্প্রতি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ সংক্রান্ত লাল রঙের সতর্কীকরণ ব্যানার টানানো হয়েছে। ব্যানারে উল্লেখ করা হয়েছে, “মোটর বাইকে ফুয়েল কার্ড ব্যতীত পেট্রোল/অকটেন সরবরাহ করা হবে না।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, অনুমতি পত্র ছাড়া মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাধারণ মানুষকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
মধুপুরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, মোটরসাইকেলের যে লম্বা সারি ছিল সে স্থানগুলো এখন ফাঁকা। যারা ফুয়েল কার্ড এবং বৈধ কাগজপত্র নিয়ে আসছেন শুধুমাত্র তারাই তেল নিতে পারছেন। আর ফুয়েল কার্ড ছাড়া জ্বালানি দেওয়া হচ্ছে না বলে অনেকেই পাম্পে এসে ভিড় করছেন না।
এসময় মধুপুর ফিলিং স্টেশন দায়িত্ব প্রাপ্ত এ এস আই নাজিম উদ্দিন জানান, প্রশাসনের নির্দেশ ছাড়া ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছাড়া এবং ফুয়েল কার্ড ব্যতীত জ্বালানি তেল দেওয়া নিষেধ করা হয়েছে।আমরা সেই নির্দেশনা অনুসরণ করছি।