গ্রাম পর্যায়ে আইনগত সেবা সহজীকরণ, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং উচ্চ আদালতের মামলার চাপ কমানোর লক্ষ্যে পরিচালিত গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। এ প্রেক্ষাপটে বুধবার (১৫ এপ্রিল ২০২৬) শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সিড্যা ও কনেশ্বর ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন গ্রাম আদালত প্রকল্পের শরীয়তপুর জেলার জেলা ম্যানেজার (অঃ দাঃ) আল ফারুক গাজী।
উক্ত পরিদর্শনে সার্বিকভাবে সহযোগিতা করেন গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী উৎপল মন্ডল।
পরিদর্শনের মাধ্যমে তিনি গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলার নিষ্পত্তির অগ্রগতি, নথিপত্র সংরক্ষণ পদ্ধতি এবং সেবা গ্রহিতাদের অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিড্যা ইউপির প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, হিসাব সহকারী সাদিয়া আক্তার, ইউপি সদস্য আঃ হালিম সহ গ্রাম পুলিশগণ উপস্হিত ছিলেন।
একইভাবে তিনি কনেশ্বর ইউপিতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের উপস্হিতে গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এ সময় উপস্হিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ইমারত হোসেন, ইউপি সদস্য, সদস্যাবৃন্দ সহ গ্রাম পুলিশগণ।
পরিদর্শনের অংশ হিসেবে জেলা ম্যানেজার গ্রাম আদালতের বিভিন্ন নথিপত্র ও রেজিষ্টার পর্যালোচনা করেন। তিনি মামলা গ্রহণ, শুনানী পরিচালনা, নিষ্পত্তিকৃত মামলার বাস্তবায়ন, নারী আবেদনকারীর সংখ্যা, আর্থিক ক্ষতিপূরণ আদায় ইত্যাদি বিষয়ে পরিদর্শন করেন।
পরিদর্শনশেষে তিনি গ্রাম আদালতের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। সকলকে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।