জমকালো আয়োজনে চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু

দেশীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য এবং স্থানীয় শিল্পের বিকাশে চট্টগ্রামে শুরু হয়েছে ‘দেশীয় পণ্যের বাণিজ্য মেলা-২০২৬’। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। ২০ দিনব্যাপী এ মেলা চলবে।
আয়োজকরা জানান, মেলায় দেশীয় পোশাক, খাদ্যপণ্য, ক্রোকারিজ, জুয়েলারি, হস্তশিল্প, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্যের স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। পরিবার-পরিজন নিয়ে মেলা পরিদর্শনের জন্য নগরবাসীকে আহŸান জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুল আলিম শাহ আলম। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা বলেন, দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বিকাশ এবং স্থানীয় শিল্পকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন দেশীয় পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ বৃদ্ধি এবং উদ্যোক্তাদের নতুন বাজার সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।