কাপ্তাইয়ের বড়ইছড়িতে পাহাড় ধসে দুর্ঘটনার আশঙ্কা

কাপ্তাই চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি এলাকায় পাহাড় ধসে পড়েছে। কিছু অংশ ধসে পড়লেও বর্তমানে পাহাড়টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই পাহাড়ের পাশের রাস্তা দিয়ে চলাচল করছে অসংখ্য ছোট বড় গাড়ি। স্থানীয়রা জানান, যেকোনো সময় পাহাড়টির বড় অংশ ধসে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে এবং যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে। এ সড়কের পথ চলতি চালকরা জানান, জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়েই এই সড়কে আমাদের চলাচল করতে হচ্ছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। এবিষয়ে দ্রæত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আনসার ক্যাম্পের এক সদস্য জানান, পাহাড় ধসে সড়কে এসে পড়ায় আনসার সদস্যরা মাটিগুলো সরিয়ে সড়ক চলাচল অব্যাহত রাখে। কিন্তু যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।