রাজধানীর মহাখালী টোবাকো ভবনে আগুন

রাজধানীর মহাখালী এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনের পুরাতন বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটকাজ করছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানীর মহাখালীর রেল গেট এলাকায় ব্রিটিশ টোবাকো এসকে শপিং মলের পেছনে পুরাতন বিল্ডিংয়ে আগুনের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, বর্তমানে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিটকাজ করছে।এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।