চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার

চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (২২ জুলাই) রাতে নগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানায় আনা হয়। আফতাব এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য। তিনি নগরীর খুলশী থানার ওয়ারল্যাস কলোনি এলাকার বাসিন্দা। তরুণীর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৪ জুলাই রাতে আফতাব বিয়ে করার কথা বলে তাকে বহদ্দারহাটের একটি হোটেলে ডেকে নিয়ে সেখানে তাকে ধর্ষণ করেন। কিন্তু এরপর বিয়ের বিষয়ে আফতাব কিছু বলেন না। তারপর থেকে ওই শিক্ষার্থীর সঙ্গে সব ধরনের যোগাযোগও বন্ধ করে দেন আফতাব। পরে ওই শিক্ষার্থী জানতে পারেন, আফতাব বিবাহিত এবং তার একটি সন্তানও রয়েছে। আফতাব মজুমদার জয় মহানগর যুবশক্তির সংগঠক ছিলেন। পরে গত ১৪ মে এনসিপির চট্টগ্রাম মহানগরের আহŸায়ক কমিটিতে আফতাবকে সদস্য করা হয়। চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, গত ১৯ জুলাই আফতাবের বিরুদ্ধে থানায় মামলা করেন ওই কলেজ ছাত্রী। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।