ইন্দোনেশিয়ার পর্যটনদ্বীপ বালি থেকে লম্বক যাওয়ার পথে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক উদ্ধার অভিযানের কারণে ফেরিতে থাকা ১৪৪ জন যাত্রী ও ক্রু নিরাপদে রক্ষা পেয়েছেন। LanguageResources
বুধবার (১২ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম ‘জাকার্তা গ্লোব’-এর বরাত দিয়ে এ তথ্য জানা যায়। দেশটির পশ্চিম নুসা তেনগারা প্রদেশের লম্বক দ্বীপের উপকূলে এই দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেরিটি বালি দ্বীপের পাদাংবাই বন্দর থেকে লম্বকের লেম্বার বন্দরের দিকে যাওয়ার সময় হঠাৎ এতে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যবশত দ্রুত পদক্ষেপ নেওয়ায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন। এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, গত দুই সপ্তাহের মধ্যে ইন্দোনেশিয়ার জলসীমায় ফেরিতে অগ্নিকাণ্ডের এটি দ্বিতীয় ঘটনা।
সূত্র: আনাদোলু এজেন্সি