সকল জরিপের ফলাফল ভ্রান্ত প্রমাণ করে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে অবিশ্বাস্য জয় পেয়েছে সামাজিক ও গণতন্ত্রপন্থী দল মুভ ফরওয়ার্ড পার্টি-এমএফপি।
আজ সোমবার (১৫ মে) সকাল পৌনে ১০টা পর্যন্ত প্রাপ্ত ৯৪ দশমিক ২ শতাংশ ফলাফলে দলটি নির্বাচনী এলাকায় ১১২ আসন এবং পার্টি তালিকায় ৩৮ আসন পায়।
সংবাদমাধ্যমগুলো বলছে, ভোটাররা সামরিক সমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করেছে। মুভ ফরোয়ার্ড পাটি ৫শ’ আসনের মধ্যে ২শ’ ৮৬টি আসন পেয়েছে। নির্বাচনে দ্বিতীয় স্থানে আছে থাকসিন সিনাওয়াত্রার ফিউ থাই পার্টি।
২০১৪ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রাউত। তবে এবার মুভ ফরোয়ার্ড পার্টি ও ফিউ থাই-এর মতো দলগুলোর বিপক্ষে শক্তিশালী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। যদিও ভোটের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল প্রাউতের দল।
এদিকে নির্বাচনের প্রাথমিক ফলাফল দেখে উল্লাস করতে দেখা গেছে বিরোধীদলগুলোর সমর্থকদের। এবারের নির্বাচনে প্রায় ৭০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রধান দুই বিরোধী দল ফেউ থাই ও মুভ ফরোয়ার্ড পার্টির (এমএফপি) প্রার্থীরা মোট ৪০০টি নির্বাচনী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।