নিজে নেতা হতে গিয়ে দলে বিভাজন সৃষ্টি করা যাবেনা -এমপি ফজলে হুদা

নিজে নেতা হতে গিয়ে দলে বিভাজন সৃষ্টি করা যাবে না । নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কিন্তু দলে বিভক্তি বা বিভাজন থাকবে না। পদ পদবী আসে স্বয়ং মহান আল্লাহতালর কাছ থেকে। নিজের ইচ্ছা করলেই তা পাওয়া যাবে না । কোন নেতা যদি দিনে বিএনপি আর রাতে পল্লায় চড়ে তাহলে বিএনপি’র প্রকৃত নেতা কর্মীরা ওই নেতাকে নাও মানতে পারে। বিএনপি একটি গণতান্ত্রিক দল । আমি নেতাকর্মীদের উপরে কোন কিছু চাপিয়ে দিতে পারি না। বিএনপির মধ্যে কেউ গুপ্ত আর সুপ্ত থাকলে নেতাকর্মীরা তাদের দলীয় ফোরামে গঠনতান্ত্রিক উপায়েই ব্যবস্থা নেবেই । বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ৫ দিনের কর্মসূচির শেষ দিনে মহাদেবপুর বিএনপি আয়োজিত এক সমাবেশে ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ডে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দান কালে ৪৮ নওগাঁ- ৩ (মহাদেবপুর -বদলগাছি) এলাকার জাতীয় সংসদ সদস্য বিশিষ্ট টকশো ব্যক্তিত্ব ফজলে হুদা এসব কথা বলেন। মহাদেবপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আরো বলেন -আমার উপর বিএনপি যে আমানতদারী দিয়েছে তার এক বিন্দুও খেয়ানত হবে না । বিএনপি ছাড়া আমার কোথাও কোন ঠিকানা নাই। আমি আপনাদের ভালোবাসা নিয়ে বিএনপিতেই থাকতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এমপি ফজলে হুদা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ মাতা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো কে স্মরণ করে বলেন -এলাকার জাতীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আলহাজ্ব আক্তার হামিদ সিদ্দিকী নান্নু মহাদেবপুর- বদলগাছিকে বিগত দিনে যে উচ্চ সীমায় নিয়ে গেছে আমি তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই। জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু ,বিএনপি সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সাজ্জাদ , এস এম হান্নান, চেয়ারম্যান শ্রীরাম প্রসাদ ভদ্র , আবুল বাশার প্রমুখ । শুক্রবার দুপুরের পর থেকেই ১০ ইউনিয়নের গ্রাম মহল্লা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে থেকে বিএনপি যুবদল ছাত্রদল মহিলা দল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে দলীয় সংগীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং গরুর গাড়ি চত্বরে জড়ো হতে থাকে । আসর নামাজের পরে প্রধান অতিথি ফজলে হুদা নেতা কর্মীদের মাঝে পৌঁছলে তাঁর নেতৃত্বে স্মরণকালের এক বর্ণাঢ্য শোভাযাত্রা গরুর গাড়ি চত্বর থেকে স্থানীয় বাসস্ট্যান্ডে স্থাপিত মঞ্চ স্থলে সমবেত হয়। উল্লেখ্য যে, মহাদেবপুর বিএনপি ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিনে প্রতিটি ইউনিয়নে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা , মিলাদ মাহফিল মাঝখানের দিনগুলিতে বৃক্ষরোপণ ,মাছের পনা অবমুক্ত করন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে।