শার্শায় ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী আটক

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক আসামী বেনাপোল পোর্টথানাধীন দিঘীরপাড় গ্রামের মৃত আব্দুল খায়ের ছেলে আলমগীর হোসেন আলম (২৫)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত সড়ে এগোরাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শার্শা গ্রামস্থ শার্শা মিনি স্টেডিয়ামের সমনে বেনাপোল টু যশোরগামী মহাসড়কের পাশে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটা করে।

আটককৃত আসামীর হেফাজত হইতে উদ্ধারকৃত ৪০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হইয়া আটককৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।