বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ চার জেলের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর) সকালে মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সাইফুল ইসলাম ও আবুল ফয়েজ।
মহেশখালীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, ভোর তিনটার দিকে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে ঝড়ের কবলে পড়ে ফিশিং ট্রলারটি। কয়েকজন জেলে নিরাপদে উঠলেও নিখোঁজ চারজন। সেখান থেকে দুইজনের মরদেহ মিলেছে। তবে এখনো নিখোঁজ রয়েছে আরও দুই জেলে।