হায়দরাবাদ ফুটবল লীগ-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

 

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় শুরু হওয়া ‘হায়দরাবাদ ফুটবল লীগ-২০২৬’-এর সিজন-১-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, ফাইনালে মুখোমুখি হয়েছে হায়দরাবাদ নব জাগরণ স্পোর্টিং ক্লাব ও লোহাদিরটেক স্পোর্টিং ক্লাব। শুক্রবারের এই ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের সহ- সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ,, মোঃ নুরজ্জামান মৃধা (নিরু মৃধা)
সভাপতিত্ব করেন,,, পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি,,, কামরুজ্জামান কাজল, অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সুমন পালোয়ান ,,,, এ সময় আরো উপস্থিত ছিলেন,,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আবদুস ছাত্তার,,,,৩৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন সরকার ,৩৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান হাবিব ,,,৩৯ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক সদস্য তোফাজ্জল মোল্লা,,৩৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বদরুজ্জামান মৃধা ফরিদ,,, প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,,,,,,খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ বিনোদনের দিকে এগিয়ে নেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক বিকাশের একটি কার্যকর হাতিয়ার। পড়াশোনা বা কাজের পাশাপাশি নিয়মিত খেলাধুলা আমাদের জীবনকে সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ করে তোলে।ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় । হায়দরাবাদ নব জাগরণ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে।