চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)—এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে “Excellence in Focus: Enhancing Academic and Administrative Impact in University Ranking” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ আগস্ট (রবিবার) ২০২৬ খ্রিঃ দুপুরে চুয়েটের একাডেমিক কাউন্সিল কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস—চ্যান্সেলর অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। সেমিনারে কী—নোট স্পিকার ছিলেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোঃ সানাউল রাব্বী। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভুঁইয়া। সেমিনার সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মোঃ ইমরান হোসেন।