রংপুরে শিক্ষক পরিবারের চারজনকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
তিনি জানান, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ওরফে জুয়েলসহ চার জনকে হত্যা করা হয়।
পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ড ঘটানো দুজন সম্পর্কে মামাত ভাই। তাদের একজনের নাম মুগ্ধ দাস। অপরজনের নাম সিদ্ধার্থ দাস।
বৃহস্পতিবার গভীর রাতে তারা একে একে চার জনকে হত্যা করে। এরপর দুজন গোসল করে। এরপর বসে খেজুর খায়। তারপর ইয়াবা সেবন করে।
পুরো রাত ওই বাড়িতে কাটিয়ে পরদিন শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা থাকার সুযোগে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়।