কাজীর দেউরী থেকে লালখান বাজার পর্যন্ত ফুটপাত উচ্ছেদ

নগরের কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত এস এস খালেদ রোডের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

অভিযানে কাজীর দেউরী মোড় থেকে লালখান বাজার মোড় পর্যন্ত সড়কের উভয় পাশের ফুটপাত দখল করে সর্বসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা টং দোকান ও ফুড কার্ট উচ্ছেদ করা হয়। পরে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেওয়া হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।