চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ২২ লাখ টাকার বিদেশি চোরাচালানি সিগারেট জব্দ

ট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাচালানি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোতোয়ালী থানার নূর আহম্মদ রোডের কাজীর দেউড়ি এলাকায় এসএ পরিবহনের (প্রা.) লি. (পার্সেল ও কুরিয়ার সার্ভিস)-এর গাড়ি পার্কিং এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট কেনাবেচা হচ্ছে।

এ তথ্যের ভিত্তিতে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে র‌্যাব-৭-এর একটি দল সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৪ হাজার ৭০০ প্যাকেট ORIS, ২ হাজার ৯৪০ প্যাকেট PATRON, ৩৭০ প্যাকেট ESSE LIGHT, ২৩০ প্যাকেট MILANO BLACK, ১২০ প্যাকেট MOND SUPER SLIMS, ৫০ প্যাকেট MOND SILVER এবং ১৮০ প্যাকেট MANCHESTER ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।

র‌্যাব জানায়, জব্দকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা

র‌্যাব-৭ আরও জানায়, উদ্ধার হওয়া চোরাচালানি সিগারেট জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।