চট্টগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে কেক কেটে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সবাই মো. মমিনুল ইসলাম মামুনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পরে কেক কেটে আনন্দঘন পরিবেশে জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজিব উদ্দিন ও মনিরুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক, ক্রীড়া সম্পাদক নাদিমসহ কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মো. মমিনুল ইসলাম মামুন দীর্ঘদিন ধরে রেলওয়ের শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মো. মমিনুল ইসলাম মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।