পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে| রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে| চট্টগ্রামে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে গেছে|
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন বলেন, রোববার পর্যটক এক্সপ্রেস ট্রেন চলাচলের মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন যোগাযোগ ¯^াভাবিক হয়েছে| রেলওয়ের সূচি অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন থেকে বেলা ১১টা ৪০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে|
এর আগে ৭ জুলাই টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে রেললাইন পানিতে তলিয়ে গেলে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম নগরের ষোলশহর রেলস্টেশন ও জানালিহাটের মাঝামাঝি এলাকায় আটকা পড়ে| ওইদিন দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর রেললাইনে পানি জমে যাওয়ায় প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি আটকা পড়ে| পরে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ট্রেনটি আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়|