চোরাই মোবাইল কেনাবেচা চক্রের সদস্য গ্রেফতার

চকবাজার থানাধীন গুলজার মোড় এলাকা থেকে ১০ জুলাই বেলা ৫টায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের সদস্য মোঃ রোহিত উদ্দিন(২২) নামে একজনকে তিনটি চোরাই মোবাইল (আইফোন) সহ গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) এর নির্দেশনায় এসআই(নিঃ) গিয়াস উদ্দিন, এএসআই (নিঃ) হুমায়ুন কবির, এএসআই মোঃ হানিফ হোসেন এর একটি টিম এই অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত আছে।