চট্টগ্রামসহ সারাদেশে গত দু’দিনের টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৭ জুলাই) তিনটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। এর মধ্যে দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আর একটি অভ্যন্তরীণ ফ্লাইট চট্টগ্রামে অবতরণে ব্যর্থ হয়ে পুনরায় ঢাকায় ফিরে যায়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ (আবুধাবি-চট্টগ্রাম) ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়। একই কারণে এয়ার আরাবিয়ার জি-৯-৫২৬ (শারজাহ-চট্টগ্রাম) ফ্লাইটটিও ঢাকায় সরিয়ে নিয়ে অবতরণ করানো হয়।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১২১ (ঢাকা-চট্টগ্রাম) ফ্লাইটটি চট্টগ্রামে অবতরণ সম্ভব না হওয়ায় পুনরায় ঢাকায় ফিরে যায়।
বৈরী আবহাওয়া জনিত কারণে অত্র বিমানবন্দর দিয়ে আজ এরাইভাল এবং ডিপার্চার হওয়া প্রায় সব ফ্লাইট ই স্বাভাবিক এর তুলনায় ৩০ মিনিট -১ঘন্টা পর্যন্ত দেরি হচ্ছে।
সর্বশেষ পরিস্থিতি বিমানবন্দর এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার।