চট্টগ্রামে পলিসি ইনফ্লুয়েন্স গ্রæপ(পিআইজি’র) ত্রৈমাসিক সভা
সড়কে মৃত্যুর মিছিল থামাতে আইনের প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির তাগিদ
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সমন্বিত সড়ক নিরাপত্তা আইনের কার্যকর প্রয়োগ, গণপরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, চালক ও হেলপারদের যথাযথ প্রশিক্ষণ প্রদান এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ। তাঁরা বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়; বরং রাষ্ট্র, আইন প্রয়োগকারী সংস্থা, গণপরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং সাধারণ নাগরিক যারা যাত্রী সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের সিআরবি এলাকায় তাসফিয়া গার্ডেনে “স্ট্রেনদেনিং রোড সেফটি অ্যাক্ট অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় পলিসি ইনফ্লুয়েন্স গ্রæপ (পিআইজি)-এর ত্রৈমাসিক সভায় উপরোক্ত মন্তব্য করা হয়। সভার আয়োজন করে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট। পলিসি ইনফ্লুয়েন্স গ্রæপ (পিআইজি) এর সদস্য ও প্রবীন সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন। স্টেপসের মেন্টর রাসেল উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইজি গ্রæপের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশারফ রাসেল, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি ও নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, সবুজের যাত্রার নির্বাহী পরিচালক সায়েরা বেগম। আলোচনায় অংশনেন অধিকারের বিভাগীয় সমন্বয়ক ওসমান জাহাঙ্গীর, জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম উত্তর জেলার সাধারন সম্পাদক লায়লা ইয়াসমিন, এবিএম হুমায়ুন কবির, এম এ আওয়াল শাহীন, মোঃ শাহীন চৌধুরী, মোঃ জানে আলম, ইসমাইল ফারুকী, আবু ইউনুস, সাংবাদিক এম এ হোসেন, কমল চক্রবর্তী, খোরশেদ আলম, শিক্ষার্থী প্রতিনিধি সাকিবুল ইসলাম, মোঃ পারভেজ. মৌসুমী আক্তার, মোঃ রায়হান, মুল প্রবন্ধ উপস্থাপন করেন আইএসডিই এর প্রজেক্ট অফিসার রাইসুল ইসলাম।
সভায় উপস্থিত পলিসি ইনফ্লুয়েন্স গ্রæপের অন্যান্য সদস্যরা সড়ক নিরাপত্তা নিশ্চিতে আইন প্রয়োগ জোরদার, পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, মালিক, শ্রমিক ও চালকদের দক্ষতা উন্নয়ন, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সরকার, আইন প্রয়োগকারী সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।