মধুপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রসাশন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজন গ্রামীণ অর্থনীতির অগ্রগতি এবং টেকসই উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময়ে উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন এর সভাপতিত্বে অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবি সভাপতি মো: আ: মালেক, সহকারী কমিশনার ভূমি নাঈম উদ্দিন, মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, বিআরডিবি অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, হিসাবরক্ষক কর্মকর্তা মনিরুজ্জামান মনি প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন।
পরে বিআরডিবির বিভিন্ন ইউনিয়নের সদস্যেদর মাঝে ২৩ লক্ষ ২৪ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।