মহাদেবপুরে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৬ জুলাই সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর নেতৃত্বে তার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবেত হয়। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, ইউসিসি লিমিটেড এর সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মিজানুর রহমান, শিক্ষাবিদ দেলোয়ার হোসেন মাস্টার, সুফল ভোগি সৈকত হোসেন এবং মোরশেদা বেগম প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাহিদুর রহমান। আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সুফল ভোগীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সমিতির সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। উল্লেখ্য যে, এ সকল কর্মসূচি পালন শেষে উপজেলার প্রথম নির্বাহী অফিসার এম এ হাদী উদ্যানে একটি বকুল ফুল গাছের চারা রোপণ করা হয়েছে।