জুলাই অভ্যুত্থান একক দল বা ব্যক্তির নয়: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল, গোষ্ঠী বা ব্যক্তির নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তবে আইনি প্রক্রিয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, বিচারের নামে কারও সঙ্গে যেন কোনো ধরনের অবিচার বা অন্যায় না হয়, সংশ্লিষ্টদের সেদিকেও কঠোরভাবে খেয়াল রাখতে হবে।

বিস্তারিত আসছে…