মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাতরাশিন এলাকায় সনেট মাষ্টারের বাড়ি থেকে সালামের বাড়ি পর্যন্ত রাস্তায় জনস্বার্থে ব্লক নির্মান করায় এলাকা বাসী মানিকগঞ্জ ০১ আসনের সংসদ সদস্য এস এ কবির জিন্নাহ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া উক্ত রাস্তায় ব্লকের কাজে বাঁধা দেওয়ায় কাতরাশিন নিবাসী সালামের বিরুদ্ধে মানব বন্ধন করেন। এলাকা বাসীর দাবী এই রাস্তাটা ভাঙা ছিলো। দীর্ঘদিন যাবৎ স্কুল- কলেজ গামী ছাত্র- ছাত্রী সহ এলাকা বাসীর যাতায়াতে সমস্যা হতো। কৃষকের মাঠ থেকে ফসল কেটে ঘরে তুলতেও ভোগান্তি পোহাতে হতো। কিন্তু উক্ত রাস্তায় সালামের জায়গা রয়েছে বলে দাবী করে কাজে বাঁধার সৃষ্টি করে আসছিলো। এলাকাবাসী দাবী করেন আমরা বছরের পর বছর এই রাস্তা দিয়ে হাঁটা- চলা করছি। হঠাৎ করে রাস্তার মালিকানা দাবী করে সালাম। তবে মানব বন্ধনে শত শত নারী- পুরুষের সাথে উথলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান, বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতা- কর্মী উপস্থিত ছিলেন। এলাকা বাসীর দাবী রাস্তাটি সম্পন্ন হলে সবার জন্য চলাফেরা করতে সহজ হবে।