গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন তালটিয়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ৪০’৪১,৪২ নং ওয়ার্ডের অসহায় দের মাঝে চাল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর ৫আসনের সংসদ সদস্য এ,কে,এম, ফজলুল হক মিলন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল,পূবাইল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন সরকার,সাবেক কাউন্সিলর সুলতান উদ্দিন আহমেদ,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন,পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, জাকির হোসেন সরকার,পূবাইল থানা বিএনপির সদস্য আসাদ হোসেন বুলবুল, সাখাওয়াত হোসেন খোকন,পূবাইল থানা যুবদলের সদস্য সচিব, আবুল হোসেন, সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মধ্যে এ সহায়তা কার্যক্রমকে ঘিরে সন্তোষ প্রকাশ দেখা যায়।এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক নিম্ন আয়ের ও দুস্থ মানুষ অংশ নেন। সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সরকারের এই ধরনের মানবিক ও খাদ্যবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।