সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় এক ইয়াসিন আরাফাত (১৯) নামে অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের দক্ষিণ বাইপাস মর্ডাণ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন আরাফাত উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির মো. ইব্রাহিমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে অটোরিকশা চালিয়ে যাওয়ার পথে ঢাকামুখী দ্রুতগতির একটি সিডিএম বাস পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত লোকটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছে।

কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ নুরুল আবসার বলেন, বাসের ধাক্কায় এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।