চট্টগ্রামে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ.এম মহিউদ্দিনের সফর, রোলিং স্টক উন্নয়ন নিয়ে আলোচনা

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) এফ.এম মহিউদ্দিন সরকারি সফরে গতকাল ৭ মে চট্টগ্রামে পৌঁছেছেন। সফরকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সরঞ্জাম নিয়ন্ত্রক, পাহাড়তলী, চট্টগ্রাম (চ.দা.)-এ কর্মরত মো. বেলাল হোসেন সরকার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক আনোয়ারুল ইসলাম এবং প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) সাদেকুর রহমানসহ বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরকালে রেলওয়ের রোলিং স্টক সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেলওয়ের যাত্রী ও পণ্য পরিবহন সেবা আরও কার্যকর ও নিরাপদ করতে রোলিং স্টকের রক্ষণাবেক্ষণ জোরদার এবং আধুনিকায়নের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।