গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
সভাপতি আফজাল হোসেন, সম্পাদক মুকুল নির্বাচিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা থেকে শুরু হওয়া এই নির্বাচনে প্রেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক ইনকিলাব এর টুঙ্গিপাড়া উপজেলা সংবাদদাতা মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যায়যায় দিন এর টুঙ্গিপাড়া প্রতিনিধি শওকত হোসেন মুকুল বিজয়ী হন।
ভোটগ্রহণ চলাকালে ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। পুরো নির্বাচন প্রক্রিয়া ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। নির্বাচনের সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,৫টি ইউনিয়নের জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোট গণনা শেষে ইউএনও জহিরুল আলম আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। পরে নির্বাচন কমিশন, প্রিজাইডিং ও রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করেন।
নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান ইউএনও, সহকারী কমিশনার (ভূমি), ওসি এবং উপস্থিত রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
নবগঠিত কমিটি (প্রাথমিক) নির্বাচনের মাধ্যমে ১৭ সদস্যবিশিষ্ট একটি প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি: ওয়াহিদুজ্জামান শেখ , যুগ্ম সাধারণ সম্পাদক: শ্রী সমেস বৈরাগী, দিলীপ মন্ডল
সাংগঠনিক সম্পাদক: হাবিবুল্লাহ খান, কোষাধ্যক্ষ: বিএম শামীম, দপ্তর সম্পাদক: জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক: হাফিজা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মহিদুল ইসলাম বাঁধন, নির্বাহী সদস্য: ডাঃ ফারুক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ
এই নির্বাচনের মাধ্যমে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের নেতৃত্বে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলো, যা ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।