পূবাইলে মজুদ তেল বিক্রি না অভিযোগে তুরাগ ফিলিং পাম্প মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

বুধবার দুপুরে মিরের বাজার জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে এনএসআই, বিজিবি ও গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।অভিযানকালে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি বন্ধ রাখার দায়ে এছাড়া বিভিন্ন অনিয়মের কারণে তুরাগ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে আজকে আমরা পূবাইলের মেসার্স তুরাগ ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করি, এ সময় অবৈধ ভাবে তেল মজুদের অপরাধে ফিলিং স্টেশন মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।